হেডার বিজ্ঞাপন উইজেট

ইরান যুদ্ধ নিয়ে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দূরত্ব তৈরি হয়েছে?

ইরান যুদ্ধ নিয়ে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দূরত্ব তৈরি হয়েছে?



ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে হামলার প্রেক্ষিতে নিজের স্বভাবসুলভ কঠোর ভাষায় একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র- ইরানের সাউথ পার্স- এ হামলা চালিয়েছে ইসরায়েল। যার প্রতিশোধ হিসেবে কাতারের একটি জ্বালানি কমপ্লেক্সে হামলা করে ইরান।

পাল্টাপাল্টি এই হামলার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি মূল্যে। একই সাথে এই ঘটনা মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভও তীব্র করেছে।

জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার এই ঘটনা নিয়ে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আবারও ইরানকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এমনকি ইসরায়েল যে এই হামলার পরিকল্পনা করছে , এ সম্পর্কেও কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নিজের পোস্টে যে ভাষা ব্যবহার করেছেন, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ নিয়ে কতটা একমত ও একই অবস্থানে রয়েছে, এই প্রশ্ন সামনে আসছে।

এছাড়া ট্রাম্পের এই পোস্ট যুদ্ধের গতিপ্রকৃতি এবং এর কৌশল ও লক্ষ্য নিয়ে কী বার্তা দিচ্ছে- তা নিয়েও নানা চলছে আলোচনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

s