হেডার বিজ্ঞাপন উইজেট

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল

 ইরানের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে তোলায় উন্মুক্ত হচ্ছে ১৭ কোটি ব্যারেল তেল

    
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলা যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ থেকে দেখা যাচ্ছে 
    পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছে নোঙর করে থাকা কার্গো জাহাজ। ১১ মার্চ, ২০২৬ 
ছবি: রয়টার্স


জ্বালানি বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে প্রায় ১৭০ মিলিয়ন (১৭ কোটি) ব্যারেল ইরানি তেল রয়েছে।

অন্যদিকে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস ১৯ মার্চ এই তেলের পরিমাণ ১৩–১৪ কোটি ব্যারেল বলে প্রাক্কলন করেছিল।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানি এ তেলের ওপর থেকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ায় তা খালাস ও বিক্রির জন্য উন্মুক্ত হচ্ছে। এখন ভারতসহ এশিয়ার দেশগুলো এ তেল কেনার পরিকল্পনা করছে।

এশিয়ার দেশগুলো তাদের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। কিন্তু চলতি মাসে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের শোধনাগারগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

s